এডাব-নোয়াখালী জেলা আয়োজিত তিন দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ২১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এতে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলার এডাব সদস্য সংগঠনের মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এডাব সদস্য সংগঠনগুলোর আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণের উদ্দেশ্য উপস্থাপন করেন এডাবের পরিচালক (কর্মসূচি) কাউসার আলম কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোগড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংগঠনের আর্থিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া বিভিন্ন জেলার প্রতিনিধিরা বলেন, একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ শুধু একটি জেলা বা নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন জেলার সদস্য সংগঠনগুলোর জন্য নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরডিএসের পরিচালক আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: নুরুজ্জামান।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

