বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি

চট্টগ্রামের বিভিন্ন রুটে বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ, প্রতি কিলোমিটারে ভাড়া ২.৪০ টাকা

অতিরিক্ত টাকা নিলেই আইনি ব্যবস্থা

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

শেয়ার করুন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’-এর ৩৪(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার জ্বালানি তেলের দাম ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে নতুন ভাড়ার হার নির্ধারণ করেছে।

চট্টগ্রাম জেলা এলাকার বিভিন্ন দূরপাল্লার ও আন্তঃজেলা রুটে চলাচলকারী বাস এবং মিনিবাসের পুনর্নির্ধারিত ভাড়ার নতুন চার্ট প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা এলাকা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্ধারিত দূরত্ব অনুযায়ী কিলোমিটার প্রতি সরকারের সর্বশেষ ভাড়ার হার বিবেচনা করে এই তালিকা প্রস্তুত করে এই ভাড়ার চার্ট অনুমোদন দেওয়া হয় এবং বিআরটিএ (BRTA) ও পরিবহন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যৌথ স্বাক্ষরে এটি চূড়ান্ত করা হয়েছে।নতুন চার্ট অনুযায়ী যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২.৪০ টাকা।কমিটির প্রজ্ঞাপন অনুযায়ী, ৫১ আসন বিশিষ্ট বাস এবং ৪০ আসন বিশিষ্ট মিনিবাসের ক্ষেত্রে আলাদাভাবে এই ভাড়ার হার কার্যকর হবে। নথিতে স্পষ্ট করে বলা হয়েছে যে, কোনো অবস্থাতেই ৫-১০ পয়সার কম বা বেশি হিসাবের ক্ষেত্রে পূর্ণ টাকার নিয়ম অনুসরণ করতে হবে। যেমন, মোট ভাড়া গণনাকালে মোট পয়সা ৫০ বা তার বেশি হলে পরবর্তী পূর্ণ সংখ্যা এবং ৫০ পয়সার নিচে হলে পূর্ববর্তী পূর্ণ সংখ্যা হিসেবে গণ্য হবে। এছাড়া এই চার্টটি প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের দূরত্ব ও নির্ধারিত ভাড়া:
নতুন চার্ট থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য রুটসমূহের বাস (৫১ আসন) ও মিনিবাসের (৪০ আসন) ভাড়া নিচে তুলে ধরা হলো:

আরও পড়ুন  চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

১. অক্সিজেন মোড় থেকে বিভিন্ন রুটের ভাড়া
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অভিমুখে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর ভাড়া চূড়ান্ত করা হয়েছে।
চট্টগ্রাম থেকে হাটহাজারী (২০ কিমি): বড় বাস ৪৮ টাকা, মিনিবাস ৪৮ টাকা।
চট্টগ্রাম থেকে নাজিরহাট বাজার (৩৭ কিমি): বড় বাস ৯০ টাকা, মিনিবাস ৮৯ টাকা।
চট্টগ্রাম থেকে ফটিকছড়ি (৪২ কিমি): বড় বাস ১০২ টাকা, মিনিবাস ১০১ টাকা।
চট্টগ্রাম থেকে রামগড় (৭৯ কিমি): বড় বাস ১৯১ টাকা, মিনিবাস ১৯০ টাকা।
চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি (১২৩ কিমি): বড় বাস ২৯৮ টাকা, মিনিবাস ২৯৫ টাকা।
চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি (৯৩ কিমি): বড় বাস ২২৫ টাকা, মিনিবাস ২২৩ টাকা।
২. অক্সিজেন মোড় থেকে বিশ্ববিদ্যালয় ও কাটিরহাট রুটের ভাড়া
শহরের অক্সিজেন এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ফটিকছড়ির কাটিরহাট রুটে যাতায়াতকারী বাসগুলোর ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১০ কিমি): বড় বাস ২৪ টাকা, মিনিবাস ৩১ টাকা।
চট্টগ্রাম থেকে হাটহাজারী বাস স্টেশন (১৯ কিমি): বড় বাস ৪৬ টাকা, মিনিবাস ৫৭ টাকা।
চট্টগ্রাম থেকে কাটিরহাট (২৪ কিমি): বড় বাস ৫৮ টাকা, মিনিবাস ৭৪ টাকা।
চট্টগ্রাম থেকে নাজিরহাট বাস স্টেশন (২৮ কিমি): বড় বাস ৬৭ টাকা, মিনিবাস ৮৫ টাকা।
৩. অলংকার বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের ভাড়া
অলংকার মোড় থেকে সীতাকুণ্ড, বারবকুন্ড ও বড় দারোগাহাট রুটের যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়ার তালিকা:
চট্টগ্রাম থেকে জোয়ার সাহারা (১৬ কিমি): বড় বাস ৩৯ টাকা, মিনিবাস ৪৭ টাকা।
চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড (৩৭ কিমি): বড় বাস ৮৯ টাকা, মিনিবাস ১১০ টাকা।
চট্টগ্রাম থেকে বড় দারোগাহাট (৪৬ কিমি): বড় বাস ১১১ টাকা, মিনিবাস ১৩৮ টাকা।
৪. শাহ আমানত সেতু ও নিউ মার্কেট রুটের ভাড়া
মাদারবাড়ী বাস টার্মিনাল এবং নিউ মার্কেট থেকে মইজ্জ্যারটেক, পটিয়া ও চন্দনাইশ রুটের ভাড়া নিচে দেওয়া হলো:
মাদারবাড়ী থেকে মইজ্জ্যারটেক (১২ কিমি): বড় বাস ৩০ টাকা, মিনিবাস ৩৮ টাকা।
মাদারবাড়ী থেকে পটিয়া বাস স্টেশন (২৬ কিমি): বড় বাস ৬৩ টাকা, মিনিবাস ৭৮ টাকা।
নিউ মার্কেট থেকে অক্সিজেন (৮ কিমি): বড় বাস ১৯ টাকা, মিনিবাস ২৪ টাকা।
নিউ মার্কেট থেকে নাজিরহাট (৩৮ কিমি): বড় বাস ৯২ টাকা, মিনিবাস ১১০ টাকা।

আরও পড়ুন  বাঁশখালীতে পূর্বধারা সম্পাদকের বাড়ীতে চুরি-লুটপাট

বহদ্দারহাট বাস টার্মিনাল হতে চুয়েট: ২০.০০ কি.মি.বড় বাস ৪৮ টাকা মিনিবাস ৪৯ টাকা
বহদ্দারহাট বাস টার্মিনাল হতে বটতলী হাট:
৩০.০০ কি.মি.বড় বাস ৭২ টাকা মিনিবাস ৭২ টাকা
বহদ্দারহাট বাস টার্মিনাল হতে বাঁশখালী: ৩২.০০ কি.মি.বড় বাস ৭৮ টাকা মিনিবাস ৭৭ টাকা
বহদ্দারহাট বাস টার্মিনাল হতে চাম্বল বাজার:৩৮.০০ কি.মি.বড় বাস ৯১ টাকা মিনিবাস ৯১ টাকা
বহদ্দারহাট বাস টার্মিনাল হতে বড়হাতিয়া: ৪৪.০০ কি.মি.বড় বাস ১০৬ টাকা মিনিবাস ১০৬ টাকা
বহদ্দারহাট বাস টার্মিনাল হতে টইটং (পেকুয়া):৫৪.০০ কি.মি.বড় বাস ১৩০ টাকা মিনিবাস ১৩১ টাকা
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে,
অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিসি-এর পক্ষ থেকে তালিকায় উল্লেখিত দূরত্বের ভাড়ার সাথে সরকার অনুমোদিত সেতু ও সড়কের টোল যুক্ত করে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। কোনো অবস্থাতেই নির্ধারিত ভাড়ার চেয়ে ১ টাকাও বেশি আদায় করা যাবে না। যদি কোনো পরিবহন মালিক বা কাউন্টার যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে ও কাউন্টারগুলোতে এই ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন, যাতে যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।জনস্বার্থে জারিকৃত এই পুনঃনির্ধারিত ভাড়া গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) ও চট্টগ্রাম জেলা আঞ্চলিক পরিবহন কমিটির যৌথ অনুমোদনে এই ভাড়ার তালিকাটি চূড়ান্ত ও কার্যকর করায় এতে করে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গোনার ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

;