রেলে নতুন যুগের হাওয়া: যুক্ত হচ্ছে ২০০ কোচ

পঞ্চগড় প্রতিনিধি:

শেয়ার করুন
বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন আধুনিক কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ কোচগুলো পরিবর্তন করা হবে। ইতিমধ্যে দেশে এসে পৌঁছানো নতুন কোচের একটি অংশ দিয়ে প্রাথমিকভাবে নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

শুক্রবার দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

মহাপরিচালক বলেন, “নতুন কোচ দিয়ে প্রাথমিক পর্যায়ে একটি নতুন ট্রেন চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও কোচ দেশে আসার সাথে সাথে যাত্রীদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নতুন ট্রেন চালু এবং পুরোনো কোচ প্রতিস্থাপনের কাজ বাস্তবায়ন করা হবে।”

রেল সেবার মান ও অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও জানান, রেলওয়ের বিভিন্ন স্টেশনে মালামাল ওঠানো-নামানোর সুবিধা এবং যাত্রীদের প্রকৃত চাহিদা সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব স্টেশনে যাত্রী ভোগান্তি বেশি কিংবা পণ্য পরিবহনের চাহিদা বেশি, সেখানে প্রয়োজন অনুযায়ী রেললাইন সম্প্রসারণ, লুপ লাইন বৃদ্ধি এবং ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রেলওয়ে কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  পঞ্চগড়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা
শেয়ার করুন

মন্তব্য করুন

;