৩৫ লক্ষ টাকার দেনমোহরে এম এ আজিজের মেজো ছেলে শুভ আকদ

শেয়ার করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ এর মেজ ছেলে মোঃ আশরাফুল গনি আজিজ এর সাথে বিশিষ্ট ব্যবসায়ী হালিশহর এ ব্লক হাউজিং সোসাইটির বাসিন্দা মোঃ মন্জুর হোসেন ভূইয়ার প্রথম কন্যা মোছাঃ মানাল মন্জুরকে ৩৫ লক্ষ টাকার দেনমোহরে শুভ আকদ্ অনুষ্ঠান ১ আগস্ট বাদে আসর জামিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা শাহাদাত হোসেন,পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব মোঃ শাহাজাহান শরীফ,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী,নগর বিএনপির যুগ্ন আহবায়কগন,আহবাযক কমিটির সদস্যবৃন্দ,মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী,মহানগর কৃষক দলের আহবায়ক মো:আলমগীর সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ,সমাজকর্মী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও তাতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

;