- Purbodhara - https://purbodhara.com/ -

আগ্রাবাদ তা’লীমুদ্দীন মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ঢেবার দক্ষিন পাড়স্থ ঐতিহ্যবাহী আধুনিক দ্বীনি শিশু শিক্ষা প্রতিষ্ঠান তা’লীমুদ্দীন মাদ্রাসা, হিফজখানা ও এতিমখানার ৮ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারী’২০২৬ ইং শুক্রবার বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত বার্ষিক সভায় হিফজ সমাপ্ত করা ছাত্রদের পাগড়ী প্রদান, হামদ, নাত, ক্বেরাক প্রতিযোগীতাে পুরুস্কার প্রদান ও বিশিষ্ঠ ইসলামিক চিন্তাবিদদের সময়োপযোগী প্রানবন্ত আলোচনায় এলাকায় সুনাম, সুখ্যাতি ও সফলতার সর্বস্তরের অভিভাবকদের অন্তরে ঠাঁই করে নেওয়া দ্বীনি শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি বার্ষিক সভা বেশ সফলভাবেই সম্পন্ন হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, এলাকার বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী, সাউথ সিটি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ আক্তার আলী বাচ্ছু। মাদ্রাসার শিক্ষক মাওলানা সেলিম উদ্দিনের সঞ্চালনায় বার্ষিক সভা ও মাহফিলে প্রধান অথিতি ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী, আগ্রাবাদ তালিম’উদ্দীন মাদ্রাসার প্রধান উপদেষ্টা  আব্দুল হান্নান। প্রধান ওয়ায়েজীন হিসাবে তকরীর পেশ করেন ফেনী জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল আজিম, বিশেষ ওয়ায়েজিন ছিলেন বন্দর কলোনী স্কুল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ তৈয়ব আলী মজিদী ও স্থানীয় আব্দুল খালেক সওদাগর জামে মসজিদের খতীব মাওঃ নজরুল ইসলাম। সভায় বিশেষ অথিতি ছিলেন, তালিম উদ্দীন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র সহঃ সভাপতি মোহাম্মদ আলিম রেজা, মাদ্রাসার উপদেষ্টা লায়ন মোহাম্মদ হাসান, সেক্রেটারী মোহাম্মদ আলী হোসেন সোহাগ, এবং উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ বাচ্ছু।
.u9c2453e277f087878865f15cf733f57d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9c2453e277f087878865f15cf733f57d:active, .u9c2453e277f087878865f15cf733f57d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9c2453e277f087878865f15cf733f57d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9c2453e277f087878865f15cf733f57d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9c2453e277f087878865f15cf733f57d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9c2453e277f087878865f15cf733f57d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পটিয়ায় হাসপাতাল কম্পাউন্ডের জঙ্গলে প্রসূতির সন্তান প্রসব,