- Purbodhara - https://purbodhara.com/ -

আবারো রক্তাক্ত চট্টগ্রাম, এবার হালিশহরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের হালিশহরে আবারো প্রকাশ্যে রক্ত ঝরলো। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থানার চুনা ফ্যাক্টরি মোড়ের শাপলা আবাসিক এলাকার সামনে মো. আকবর (৩০) নামে এক স্থানীয় কাঁচাপণ্যের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যা। তবে স্থানীয়দের দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসারই নির্মম পরিণতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আকবর হালিশহর বাজারের পরিচিত তরুণ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলযোগে আসা ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে এবং ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাত তখন প্রায় ১১টা। আকবর ভাই দোকান বন্ধ করে যাচ্ছিলেন। হঠাৎ দুইটা মোটরসাইকেল থামে, ৪-৫ জন নেমে ঝাঁপিয়ে পড়ে। সবাই মুখে মাস্ক পরা। কয়েক সেকেন্ডের মধ্যেই ওরা কুপিয়ে চলে যায়। ভয়েই আমরা এগোতে পারিনি।”

তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে অন্তত দুজনকে তিনি চিনতে পেরেছেন। তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত—একজন সোহেল, অন্যজন কাশেম নামে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নিহত আকবর সম্প্রতি বাজারের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায় নিয়ে একদল যুবকের সঙ্গে বিরোধে জড়ান। সেই দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

একজন ব্যবসায়ী বলেন, “আকবর ভাই রাজনীতি করতেন না, কিন্তু এলাকার রাজনীতির বলি হয়ে গেলেন। যারা আধিপত্য বিস্তার করতে চায়, তারাই ওকে টার্গেট করেছিল।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “হালিশহর থেকে এক যুবককে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গেছে।”

.u28d24cedf63e4f3216b84df98e8d47ae { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u28d24cedf63e4f3216b84df98e8d47ae:active, .u28d24cedf63e4f3216b84df98e8d47ae:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u28d24cedf63e4f3216b84df98e8d47ae { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u28d24cedf63e4f3216b84df98e8d47ae .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u28d24cedf63e4f3216b84df98e8d47ae .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u28d24cedf63e4f3216b84df98e8d47ae:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি

পুলিশ জানায়, হত্যার পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।