- Purbodhara - https://purbodhara.com/ -

ইপিজেডে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রসঙ্গে‌ সিএমপি পুলিশের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক ।।

দেশ বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র -দোসরা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

এরই ধারাবাহিকতায় ঐ দুর্বৃত্ত চক্র গত ইং ২২/০১/২৫ তারিখে চট্টগ্রাম ইপিজেডস্থ শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন বিল্ডিং এর গেইটের ভিতরে ৩ জন শিশু প্রবেশ করলে ঐ শিশু গুলোকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেয়। গুজব ফ্যাক্টরির শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। যার ফলে গত ইং ২৩/০১/২৫ তারিখ অনুমান সময় রাত ৮ ও পরবর্তীতে একই তারিখ রাত অনুমান সাড়ে ৭টায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন ফ্যাক্টরির ২০০/২৫০ জন শ্রমিক উক্ত শেলটেক ইঞ্জিনিয়ারিং নির্মাণাধীন বিল্ডিং-এ প্রবেশ করে কনস্ট্রাকশন শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুরসহ সেখানে থাকা দুটো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ।

সংবাদ পেয়ে পুলিশ ও বিভিন্ন বাহিনীর যৌথ ভূমিকায় রাত অনুমান ১১টায় বিক্ষুদ্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে সেখান থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে ইপিজেড এর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক আছে।

উল্লেখ্য যে, যে তিন জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই তিনজন শিশুকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে।

বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পষ্ট বার্তা হচ্ছে কোন রকম মিথ্যা প্রচারণা ও গুজবে কান দেবেন না, রাষ্ট্রের ক্ষতি করবেন না, রাষ্ট্রের ক্ষতি মানে আমাদের সকলের ক্ষতি।

ইপিজেড আমাদের সকলের সম্পদ। সুতরাং গুজবে কান দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। দেশ এবং রাষ্ট্র বিরোধী কিছু দুর্বৃত্ত চক্র যারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে, আসুন আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করি।আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করি এবং রাষ্ট্র পুনর্গঠনে ব্রতী হই।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে লিখিত বক্তব্য রাখেন ডিসি পোর্ট (বন্দর জোন) উপ পুলিশ কমিশনার মোঃ বদরুল আলম মোল্লা‌(পিএসসি),এডিসি (বন্দর জোন)মাহামুদুল হাসান এবং উপস্থিত ছিলেন ইপিজেড থানা ওসি মোঃ আখতারুজ্জামান এবং ওসি তদন্ত, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

.u51544001d15765e83476606d2f4520df { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u51544001d15765e83476606d2f4520df:active, .u51544001d15765e83476606d2f4520df:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u51544001d15765e83476606d2f4520df { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u51544001d15765e83476606d2f4520df .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u51544001d15765e83476606d2f4520df .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u51544001d15765e83476606d2f4520df:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে নারী পুলিশ ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন