- Purbodhara - https://purbodhara.com/ -

ইপিজেডে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) ভেতরে ট্রাক চাপায় জায়েদা আক্তার (২২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা আক্তার পটুয়াখালীর চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি মো. জাহিদুল ও মোসাঃ রহিমা আক্তারের মেয়ে। কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত জায়েদা টেকনিক্যাল এপারেলস লিমিটেডের সুইং বিভাগের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সকালে মোটরসাইকেলযোগে কারখানায় যাচ্ছিলেন জায়েদা আক্তার। পথিমধ্যে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত স্বজনের খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনায় ২ টিগাড়ি আটক করা হয়েছে।

.u6ba72fd7698eef0335df7cf66a02b16f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6ba72fd7698eef0335df7cf66a02b16f:active, .u6ba72fd7698eef0335df7cf66a02b16f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6ba72fd7698eef0335df7cf66a02b16f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6ba72fd7698eef0335df7cf66a02b16f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6ba72fd7698eef0335df7cf66a02b16f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6ba72fd7698eef0335df7cf66a02b16f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  র‌্যাব-৭ এর নিকট আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোরপথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ