- Purbodhara - https://purbodhara.com/ -

ঈদগাঁওয়ে ডাকাতি প্রতিরোধে লাঠি হাতে এলাকাবাসীর রাত জেগে পাহারা

কক্সবাজারের ঈদগাঁওয়ে অব্যাহত ডাকাতি প্রতিরোধে এলাকাবাসী রাত জেগে পাহারা দেয়ার দৃশ্য চোখে পড়েছে। এলাকাটি থানার নাকের ডগায় হলেও পরপর তিনটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নিজেদের রক্ষার্থে এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে এলাকাবাসী। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজীপাড়া -বামনকাটা গ্রামে ১৫ সেপ্টেম্বর রাতে লাঠি হাতে এলাকা জুড়ে পাহারা শুরু হয়।

স্থানীয় আনসার সদস্য আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কোন না কোন স্থানে নিয়মিত ডাকাতি সংঘটিত হয়ে আসলেও আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত তা বন্ধে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি ডাকাতির ঘটনা আশঙ্কা জনক হারে বেড়ে যায়। এমনকি বিগত দুই সপ্তাহের ব্যবধানে থানার অর্ধ কিলোমিটারের মধ্যে তাদের এলাকায় উপুর্যপুরী তিনটি ডাকাতি সংঘটিত হয়। এতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে না পেরে এলাকাবাসী নিজেদের রক্ষায় প্রতিদিন রাতে ১০/১২ জনের দলে বিভক্ত হয়ে লাঠি হাতে পুরো রাত এলাকা পাহারা দেয়ার কর্মসূচি শুরু করেছেন। এভাবে হলেও নিজেদের রক্ষার চেষ্টা করছেন জানিয়ে আক্ষেপ করে বলেন, অব্যাহত ডাকাতির পর এলাকার অর্ধশতাধিক জনগণ একাধিকবার থানায় গিয়ে ওসিকে এলাকার মসজিদে গত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে আইন শৃঙ্খলা সচেতনতা বিষয়ক কথা বলার অনুরোধ করলেও তিনি জাননি। এতে জনগণ চরম হতাশ হয়েছেন। তাদের এলাকা যেখানে থানার অর্ধ কিলোমিটারের মধ্যে এভাবে ডাকাতির ঘটনা অব্যাহত থাকাতে তারা আইন শৃংখলা বাহিনীর প্রতি আস্থা হারিয়ে এখন স্ব উদ্যোগে নিজেদের রক্ষায় আইনশৃঙ্খলা অবনতি রোধে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবেন ।

.ufb482c53b3da51f58fb82797af858f2d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ufb482c53b3da51f58fb82797af858f2d:active, .ufb482c53b3da51f58fb82797af858f2d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ufb482c53b3da51f58fb82797af858f2d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ufb482c53b3da51f58fb82797af858f2d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ufb482c53b3da51f58fb82797af858f2d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ufb482c53b3da51f58fb82797af858f2d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে 'থানার লুণ্ঠিত অস্ত্র' সহ কুখ্যাত ‘ব্লেড মাসুম’ গ্রেফতার