- Purbodhara - https://purbodhara.com/ -

ঈদগাঁওয়ে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাদ আসর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন সংসদে আসবে। এ পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন ও ন্যায়ভিত্তিক প্রতিনিধিত্ব কখনো সম্ভব নয়।” অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম।

বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া গণতান্ত্রিক কাঠামো দৃঢ় হবে না। দলীয় অনুকম্পা নয়, জনগণের ভোটই হবে নির্বাচনের ভিত্তি।

.u2d446b8b9f196b4308f96c58f09f8f2d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u2d446b8b9f196b4308f96c58f09f8f2d:active, .u2d446b8b9f196b4308f96c58f09f8f2d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u2d446b8b9f196b4308f96c58f09f8f2d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u2d446b8b9f196b4308f96c58f09f8f2d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u2d446b8b9f196b4308f96c58f09f8f2d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u2d446b8b9f196b4308f96c58f09f8f2d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের মাটির নিচ থেকে মিলল আশরাফ মিয়ার লাশ