- Purbodhara - https://purbodhara.com/ -

একাডেমি কাপ ফুটবলে জুনিয়র টিমের কাছে ধরাশয়ী সিনিয়র টিম

ক্রীড়া ডেস্ক:

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমীর নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে আজকের নির্ধারিত ওয়াম আপ ফুটবল ম্যাচে জুনিয়র টিমের স্টাইগার কান্ত দাশের দূর পাল্লার শটে সিনিয়র টিম (অনুর্ধ্ব ১৫-১৬) কে হারিয়েছে ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত এই ওয়াম আপ ফুটবল ম্যাচে অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে জুনিয়র টিম (অনুর্ধ্ব১৩) নীল দল ৩-২ গোলে জিতেছে।একাডেমীর সিনিয়র টিমের বিরুদ্ধে দূরান্ত ফুটবল খেলে জয়ী দলের অধিনায়ক মোঃ শামীম সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করে।

শান্তনা পুরস্কার মেডেল লাভ করে আরিফ। গোলদাতা জয়ী দলের অধিনায়ক শামীম, শাহাদাত ও কান্ত দাস এবং পরাজিত দলের ইশরাক, আরিফ। নির্ধারিত ৭০ মিনিটের খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ মামুন, সহকারী পঙকু,আইমান।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন, অভিভাবক সদস্য মোহাম্মদ খোরশেদ আলম,সদস্য মোহাম্মদ আঃ নূর , পরিচালক সদস্য মোহাম্মদ খলিলুর রহমান হাওলাদার।

ম্যাচ পরিচালনা করেন টিম ম্যানেজার ও পরিচালক,ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

শুক্রবার প্রাকটিস সেশন বন্ধ থাকবে, শনিবার থেকে যথারীতি একাডেমীর কর্মসূচি চলবে।

.u6d8c85807d1df0a1448aa02cc213f7b2 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6d8c85807d1df0a1448aa02cc213f7b2:active, .u6d8c85807d1df0a1448aa02cc213f7b2:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6d8c85807d1df0a1448aa02cc213f7b2 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6d8c85807d1df0a1448aa02cc213f7b2 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6d8c85807d1df0a1448aa02cc213f7b2 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6d8c85807d1df0a1448aa02cc213f7b2:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন