- Purbodhara - https://purbodhara.com/ -

এস আলমের সম্পত্তি নিলামে তুললো ইসলামী ব্যাংক

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কারখানা-গুদামসহ প্রায় ১১ একর সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আনুমানিক ১০ হাজার কোটি টাকা পাওনা আদায়ের লক্ষ্যে এ নিলাম আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২০ এপ্রিল) ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এ নিলামের দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ কর্পোরেট শাখার বিনিয়োগ গ্রাহক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাছান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে ২০২৫ সালের ২৪ মার্চ পর্যন্ত লভ্যাংশসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা ৯ হাজার ৯৪৮ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা।

আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির জন্য আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়।

প্রসঙ্গত, দরপত্র আহবান করা ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধানের দেওয়া এ বিজ্ঞপ্তিতে এস আলমের তিনটি রেজিস্টার্ড মর্টগেজ নিলামে তোলার বিষয় উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী সম্পদগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় ১০ দশমিক ৯৩ একর জায়গা এবং এসব জায়গার উপর কারখানা-গুদাম ও ভবনসহ পুরো স্থাপনা। ২০১৪ সালের ১৩ ও ১৬ মার্চের ৩৭৪৬ নম্বর, ২০১৩ সালের ২৮ ও ২৯ মের ৮০৫৭ নম্বর এবং ২০১৩ সালের ১৪ ও ১৫ জুলাইয়ের ৩৩২৭ নম্বর রেজিস্টার্ড মর্টগেজ চুক্তিবদ্ধ সম্পদ বলে জানানো হয়েছে

.ub5eb7c33b0aff484831f64fe57402bd0 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ub5eb7c33b0aff484831f64fe57402bd0:active, .ub5eb7c33b0aff484831f64fe57402bd0:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ub5eb7c33b0aff484831f64fe57402bd0 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ub5eb7c33b0aff484831f64fe57402bd0 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ub5eb7c33b0aff484831f64fe57402bd0 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ub5eb7c33b0aff484831f64fe57402bd0:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে পোর্ট ইউজার্স ফোরামের সভায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান