- Purbodhara - https://purbodhara.com/ -

কঁচুয়ায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দুর সাথে জামায়াতের মতবিনিময় 

দূর্গাপূজা উৎসব নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দুর সাথে কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দূর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কচুয়া বিশ্বরোড রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমীর এডভোকেট আবু তাহের মেসবাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর -১ কচুয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ফনি ভূষণ মজুমদার চাপুন, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, সহ-সভাপতি সন্তোষ সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিকসহ আরো অনেকে।

এসময় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার ৩৮ টি মন্দিরের দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও জামায়াতে ইসলামীর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীদের অনেকে উপস্থিত ছিলেন।

.ua0425faacde5c8419e201e3f99ac137f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ua0425faacde5c8419e201e3f99ac137f:active, .ua0425faacde5c8419e201e3f99ac137f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ua0425faacde5c8419e201e3f99ac137f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ua0425faacde5c8419e201e3f99ac137f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ua0425faacde5c8419e201e3f99ac137f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ua0425faacde5c8419e201e3f99ac137f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  রাজশাহী দুর্গাপুর বিএনপি'র (৪৭ তম) প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র ্যালী