- Purbodhara - https://purbodhara.com/ -

কক্সবাজারে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর  সোমবার রাত ৮টার দিকে নতুন মহাল বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত নুরুল কবিরের পুত্র। তিনি কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন।।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূরের পরিবারের নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকাদ্দমা ছিল। এরই অংশ হিসেবে ছৈয়দ নূরের পুত্র ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাফি ও আরো ২ জন যুবক মিলে নতুন মহালবাজারে শত শত মানুষের মানুষের মাঝে আমজাদ হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পেটে দুটি ও পিটের একটি গভীর ছুরিকাঘাত করা হয়।

এতে সে গুরুতর জখম হয়। আঘাত করে হামলাকারীরা পালিয়ে গেলে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঈদগাঁওয়ের হাসপাতালে নেয়ার পথে মারা যান আমজাদ হোসেন।

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, ঘাতক রাফি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত।

সে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ আমলে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় এই খুনের ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, আমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

.u4544d19b23ecb1894195b91e01b8acaf { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4544d19b23ecb1894195b91e01b8acaf:active, .u4544d19b23ecb1894195b91e01b8acaf:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4544d19b23ecb1894195b91e01b8acaf { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4544d19b23ecb1894195b91e01b8acaf .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4544d19b23ecb1894195b91e01b8acaf .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4544d19b23ecb1894195b91e01b8acaf:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার: ড. ইউনূস