- Purbodhara - https://purbodhara.com/ -

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত জেলার একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় তৃতীয় তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস।
ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অ্যাডমিন) জাহাঙ্গীর সেলিম এক পোস্টে লেখেন, ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন ধরেছে। কাছে থাকলে চলে আসেন।’
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য মেলেনি।
.u64689bfcf2b1d5ba09be31380f930e38 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u64689bfcf2b1d5ba09be31380f930e38:active, .u64689bfcf2b1d5ba09be31380f930e38:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u64689bfcf2b1d5ba09be31380f930e38 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u64689bfcf2b1d5ba09be31380f930e38 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u64689bfcf2b1d5ba09be31380f930e38 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u64689bfcf2b1d5ba09be31380f930e38:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সুশাসন ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় চট্টগ্রামের নতুন ডিসির