- Purbodhara - https://purbodhara.com/ -

কালীপুর ইউনিয়ন বিএনপির নেতা শিবলুর পিতার জানাজা সম্পন্ন

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও আইডিয়াল এডুকেশন ক্লাবের সভাপতি আজীম উদ্দীন শিবলুর শ্রদ্বেয় পিতা বিশিষ্ট শ্রমিক নেতা ও মদিনাতুন উলুম ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নঈমুউদ্দীন বাদশা’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয়। বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ জাহিরুল কাদের জাবেদ জানাজার নামাজে ইমামতি করেন।
জানাজার নামাজে মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী জৈষ্ঠ সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার মোহাম্মদ লোকমান, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী,বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদুল হক সাঈদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শোয়াইবুল ইসলাম কায়েস,সদস্য সচিব রবিউল হোসেন শাপলা, আইডিয়াল ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলামুল হক মাসুদসহ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

.u169c0f7ab7f3eb2419faea450d3954f3 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u169c0f7ab7f3eb2419faea450d3954f3:active, .u169c0f7ab7f3eb2419faea450d3954f3:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u169c0f7ab7f3eb2419faea450d3954f3 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u169c0f7ab7f3eb2419faea450d3954f3 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u169c0f7ab7f3eb2419faea450d3954f3 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u169c0f7ab7f3eb2419faea450d3954f3:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন