কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সাথে ধাক্কা খেয়ে আসিফ (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন ।
১৭ মে (শনিবার) বিকাল অনুমানিক ৪ টার দিকে কালুরঘাট সেতুর পুর্বপ্রান্তে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের খালেক কোম্পানির বাড়ির শের মিয়ার ছেলে বলে জানাগেছে সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী । দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট । নিহত আসিফ তার নানাবাড়ি রাঙ্গুনিয়া থেকে পিকআপ ভ্যানে করে একটি গরু,কাঁঠাল ও আনারস সহ মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সে পিকআপের পেছনে দাঁড়িয়ে ছিল। কালুরঘাট সেতু থেকে নামার সময় পিকআপটি সেতু উচ্চতা প্রতিবন্ধকের নিচ দিয়ে যাওয়ার সময় আসিফের মাথা প্রচণ্ডভাবে ধাক্কা খেয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় সে অজ্ঞান হয়ে পড়ে যায়।আহত অবস্থায় আরিফকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শিরা জানান পিকআপ চালক গাড়ি খুবই বেপরোয়া চালাচ্ছিল বলে এই দুর্ঘটনা ঘটে । বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পাওয়া আসিফ নামের এক ছাত্রের চমকে হাসপাতালে মৃত্যুর খবর পাওয়া গেছে।
কালুরঘাট সেতুর সাথে ধাক্কা খেয়ে কলেজছাত্র নিহত
Posted By mmohi On In চট্টগ্রাম | Comments Disabled