- Purbodhara - https://purbodhara.com/ -

ক্যমলং পাড়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ : দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের

ক্যমলং পাড়ায় প্রবেশের একমাত্র সংযোগ সড়কের ওপর অবস্থিত ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে , যার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা বলেন , এই সেতুর মাধ্যে দিয়ে ৬ টি পাড়ার যাতায়াত মাধ্যমে সেই সাথে প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, নারী ও বয়স্ক মানুষসহ অসংখ্য মানুষ যাতায়াত করে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ব্রিজের উপরিভাগ পিচ্ছিল হয়ে পড়ে এবং নিচের কাঠামো দুর্বল থাকায় হেঁটে পার হওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যানবাহন চলাচল তো প্রায় অসম্ভবই বলা যায়।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহন কিংবা গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই ব্রিজ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

আরও স্থানীয় এক বাসিন্দা বলেন , “এই ব্রিজটাই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এখন এটা মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত নতুন একটি টেকসই ব্রিজ নির্মাণ না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে নতুন ব্রিজ নির্মাণ অথবা বিকল্প নিরাপদ যাতায়াত ব্যবস্থার জোর দাবি জানানো হয়েছে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এবং ক্যামলং পাড়াবাসীকে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলছেন , মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

.u94d8817a2736853b03fba1c5cf7d1986 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u94d8817a2736853b03fba1c5cf7d1986:active, .u94d8817a2736853b03fba1c5cf7d1986:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u94d8817a2736853b03fba1c5cf7d1986 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u94d8817a2736853b03fba1c5cf7d1986 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u94d8817a2736853b03fba1c5cf7d1986 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u94d8817a2736853b03fba1c5cf7d1986:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বান্দরবানে ১০ লক্ষ টাকা ও সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা সহ ২ মার্মা নারী গ্রেপ্তার