- Purbodhara - https://purbodhara.com/ -

গোল্ডেন জিপিএ-৫ পেল কিশোরগঞ্জের নাদিয়া জান্নাত প্রভা

কিশোরগঞ্জের নীলগঞ্জ হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী নাদিয়া জান্নাত প্রভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

নাদিয়া জান্নাত প্রভা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েতের প্রথম কন্যা। সে নীলগঞ্জ হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।
প্রভার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান।
প্রভার বাবা মো. এনায়েত বলেন, “সন্তানের ভালো ফলাফল যেকোনো বাবার জন্যই অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে শুধু ভালো ফলাফলই শেষ কথা নয়; আমার সন্তানরা যেন সৎ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে—এটাই আমার মূল চাওয়া। আল্লাহ যেন তাদের সঠিক পথে রাখেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”
তিনি প্রভার এ সাফল্যের জন্য তার শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রভার উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
মো. এনায়েত আরও বলেন, প্রভা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হওয়াই তার ভবিষ্যৎ লক্ষ্য।

.u9e487a4cab5c77f3b57b708a41305ed9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9e487a4cab5c77f3b57b708a41305ed9:active, .u9e487a4cab5c77f3b57b708a41305ed9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9e487a4cab5c77f3b57b708a41305ed9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9e487a4cab5c77f3b57b708a41305ed9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9e487a4cab5c77f3b57b708a41305ed9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9e487a4cab5c77f3b57b708a41305ed9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  তাড়াইল এলাকার জনগণ হয়রানী ছাড়া পুলিশী সেবা পাচ্ছে