- Purbodhara - https://purbodhara.com/ -

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, চট্টগ্রামে বজ্রবৃষ্টির আভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এর প্রভাবে বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

.u29e4b00cd6c367be11b6b4cf1b790856 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u29e4b00cd6c367be11b6b4cf1b790856:active, .u29e4b00cd6c367be11b6b4cf1b790856:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u29e4b00cd6c367be11b6b4cf1b790856 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u29e4b00cd6c367be11b6b4cf1b790856 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u29e4b00cd6c367be11b6b4cf1b790856 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u29e4b00cd6c367be11b6b4cf1b790856:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট