- Purbodhara - https://purbodhara.com/ -

চকরিয়ায় গভীর রাতে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী নিজ কর্মস্থলে ছিলেন।

অভিযোগ থেকে জানা যায়, এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে বাসায় প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট। ঘরে ঢুকে সে প্রথমে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে রান্নাঘরে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এ সময় তার দুটি ছোট সন্তান আতঙ্কে কাঁদতে থাকে।

দুর্বৃত্ত চলে যাওয়ার পর পাশের ভাড়াটিয়ারা কান্নাকাটি শুনে ছুটে আসে। পরবর্তীতে পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত জেনে চকরিয়া থানায় যান। পরদিন (মঙ্গলবার) সকালে তিনি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

.u201b6d36dd9571cdec6b9e93b20d2ad3 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u201b6d36dd9571cdec6b9e93b20d2ad3:active, .u201b6d36dd9571cdec6b9e93b20d2ad3:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u201b6d36dd9571cdec6b9e93b20d2ad3 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u201b6d36dd9571cdec6b9e93b20d2ad3 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u201b6d36dd9571cdec6b9e93b20d2ad3 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u201b6d36dd9571cdec6b9e93b20d2ad3:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  নগরীতে বনফুল ও বুলবুল স্টোরকে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড