- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামের কারখানায় কুকি-চিনের ইউনিফর্ম!

নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট এলাকার একটি পোশাক কারখানায় তৈরি করা হচ্ছিলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম। পুলিশ অভিযান চালিয়ে জব্দ করেছে এসব ইউনিফর্ম, গ্রেপ্তার করেছে কারখানার মালিকসহ তিনজনকে।

গত ১৭ মে রাতে রিংভো অ্যাপারেলস থেকে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। এ ঘটনা জানাজানি হয় রোববার (২৫ মে)। গ্রেপ্তাররা হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, সাহেদুল ইসলাম ওই কারখানার মালিক।

এ ঘটনায় গত ১৮ মে ৪ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে  ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন। মংহ্লাসিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল।

তবে এর আগেই গোপন সূত্রে খবর পেয়ে রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। সিএমপির দায়িত্বশীল কেউ এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

.uda4898cb7b40371bbe17c3f874e1df45 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uda4898cb7b40371bbe17c3f874e1df45:active, .uda4898cb7b40371bbe17c3f874e1df45:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uda4898cb7b40371bbe17c3f874e1df45 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uda4898cb7b40371bbe17c3f874e1df45 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uda4898cb7b40371bbe17c3f874e1df45 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uda4898cb7b40371bbe17c3f874e1df45:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে শীঘ্রই শুরু হচ্ছে সিডিএফ মেয়র কাপ (অ-১৩) একাডেমি ফুটবল টুর্নামেন্ট'২৫