- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামের কেএসআরএম’র জাহাজ ২৩ নাবিকসহ জলদস্যুদের কবলে

আন্তর্জাতিক ডেস্ক।।

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজের ২৩ জন নাবিক রয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা একটায় জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রামের কেএসআরএম গ্রুপ।

বিষয়টি নিশ্চিত করে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম গণমাধ্যমকে জানান, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের ২৩ জন নাবিক নিরাপদে আছেন।

ঘটনাটি জানার পর তারা জাহাজের নাবিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে তৈরি ১৯০ মিটার লম্বা জাহাজটি গত বছর সংগ্রহ করে কেএসআরএম গ্রুপ। সাধারণ পণ্য পরিবহনে ব্যবহার করা হয় জাহাজটি।

.u172b5b38aecae941a1e8561cace3f518 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u172b5b38aecae941a1e8561cace3f518:active, .u172b5b38aecae941a1e8561cace3f518:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u172b5b38aecae941a1e8561cace3f518 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u172b5b38aecae941a1e8561cace3f518 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u172b5b38aecae941a1e8561cace3f518 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u172b5b38aecae941a1e8561cace3f518:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  জাতীয় পার্টিই সংসদের বিরোধী দল: কাদের