- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর অবস্থিত শাহ আমানত সেতুর টোল আদায়ের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে জিরো পয়েন্ট এলাকায় কর্ণফুলী নাগরিক পরিষদ ও সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন হয়।

বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর টোলের কারণে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। প্রতিদিন একই সেতুতে একাধিকবার টোল দিতে বাধ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যানজট ও সময় নষ্ট হচ্ছে।

তারা বলেন, এই টোল ব্যবস্থা এলাকার উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে বড়ো বাধা সৃষ্টি করছে। বক্তারা অবিলম্বে টোল আদায় বন্ধ করে স্থায়ী সমাধানের দাবি জানান।

সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে ও কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।

.ua09c00f483427469d10b7ff50f0a95fe { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ua09c00f483427469d10b7ff50f0a95fe:active, .ua09c00f483427469d10b7ff50f0a95fe:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ua09c00f483427469d10b7ff50f0a95fe { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ua09c00f483427469d10b7ff50f0a95fe .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ua09c00f483427469d10b7ff50f0a95fe .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ua09c00f483427469d10b7ff50f0a95fe:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালী থানা পুলিশ মৃত ভিক্ষুকের স্বজনদেরকে অর্থ সহায়তা প্রদান