- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদেশি নাগরিক আহত, দুই ছিনতাইকারী আটক

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন অফিসার্স কলোনি গেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চীনা নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা ওই বিদেশির কাছ থেকে একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আহত বিদেশী নাগরিককে চীনা নাগরিক বলে মনে হচ্ছে।

পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আহত চীনা নাগরিকের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ছিনতাইকারীকে আটক করেছি। আহত বিদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, “ঘটনাটি বন্দরের সংরক্ষিত এলাকার বাইরে, অফিসার্স কলোনি গেটের সামনে ঘটেছে। তিনজন ছিনতাইকারী এক চীনা নাগরিকের ওপর হামলা চালায়। তারা ছুরি দিয়ে বিদেশির হাঁটুর নিচে আঘাত করে আইফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়।”

তিনি আরও জানান, “এ সময় আশপাশের পথচারীরা সাহসিকতার সঙ্গে একজন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। আরেকজন পালিয়ে গেলেও আহত বিদেশি নিজেই তাকে তাড়া করে ধরে ফেলেন। পরে পুলিশ এসে দুই ছিনতাইকারীকে আটক করে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত বিদেশি নাগরিক ও গণপিটুনিতে আহত ছিনতাইকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

.u288f4413d98828340d7fc696cc817126 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u288f4413d98828340d7fc696cc817126:active, .u288f4413d98828340d7fc696cc817126:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u288f4413d98828340d7fc696cc817126 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u288f4413d98828340d7fc696cc817126 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u288f4413d98828340d7fc696cc817126 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u288f4413d98828340d7fc696cc817126:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৮ জন রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান প্রদান