- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে প্রবাসীর ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুট, আসামী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানায় দায়ের করা ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে দুবাই প্রবাসী মোহাম্মদ সামসুদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নগরীর এ কে খান মোড়ের উদ্দেশ্যে প্রাইভেটকারে রওনা হন। পথে লিংক রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে একটি ডাকাত দল তার গতিরোধ করে। ওই সময় প্রবাসীর কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১৯ লাখ ৮২ হাজার ২০০ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা।

এ ঘটনায় প্রবাসী সামসুদ্দিন ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হালিশহর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি সাদ্দাম পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আরও কয়েকটি অপরাধমূলক অভিযোগ রয়েছে, যা যাচাই-বাছাই চলছে।

.u5ea4b0a2fdfbddef4933decb929da78f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5ea4b0a2fdfbddef4933decb929da78f:active, .u5ea4b0a2fdfbddef4933decb929da78f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5ea4b0a2fdfbddef4933decb929da78f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5ea4b0a2fdfbddef4933decb929da78f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5ea4b0a2fdfbddef4933decb929da78f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5ea4b0a2fdfbddef4933decb929da78f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বন্দরের ২ নিরাপত্তারক্ষী সাময়িক বরখাস্ত