- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে বিভাগীয় সিরিজ দাবা টুর্নামেন্টে ফিদে মাষ্টার সাকলাইন শীর্ষে 

সিজেকেএস-এসিপিবি’র যৌথ আয়োজনে, বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় “বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৫ (চট্টগ্রাম বিভাগ) এর ৬ রাউন্ড শেষে পুর্ন ৬ পয়েন্ট ফিদে মাষ্টার সাকলাইন সাজিদ একক ভাবে শীর্ষে রয়েছে।

সাকলাইন ৬ষ্ট রাউন্ডে গোলাম মুস্তফাকে পরাজিত করে একক ভাবে শীর্ষে উঠেছে ।

সমান খেলায় ৫.৫ পয়েন্ট নিয়ে দিব্য দাশ ও মঞ্জুর আলম ২য় স্থানে আছে. উভয়ে ৬ষ্ট রাউন্ডে মুখোমুখি হয় এবং খেলাটি ড্র হয়েছে. ৫ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছে আহমেদ ফিরোজ, দেলোয়ার হোসেন, তানভীর আলম ও তুষিন তালুকদার. ৪.৫ পয়েন্ট ৪র্থ স্থানে আছে গোলাম মোস্তফা, আবু মহসিন,সোহেল চৌধুরী, শিয়াম চৌধুরী, নাসির হাসান, আহমেদ মজুমদার, আহবাব সোলাইমান ও সাফায়ত আজান।
কাল বুধবার বিকাল ৩টায় শেষ রাউন্ডে খেলা শেষে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে পুরষ্কার বিতরন করা হবে বলে জানিয়েছেন জেলা দাবা কমিটির সম্পাদক ও টুর্নামেন্টের চীফ অরবিটার প্রকৌশলী এস এম তারেক।
টুর্নামেন্টে বিজয়ীদের নগদ অর্থ পুরষ্কার সহ আকর্ষণীয় ট্রফি, মেডেল ও ক্রেষ্ট, সনদপত্র প্রদান করা হবে।
ফিদে অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টটি ৮ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
৭জন টাইটেল দাবাড়ু সহ সারাদেশের ১১৪জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ গ্রহণ করার তথ্য জানায় ডেপুটি অরবিটার হিসেবে নুরুল আমিন ও তানজিলা তুর নূর ।

.u4971823f0785c6afeb5fcac646ed5af4 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u4971823f0785c6afeb5fcac646ed5af4:active, .u4971823f0785c6afeb5fcac646ed5af4:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u4971823f0785c6afeb5fcac646ed5af4 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u4971823f0785c6afeb5fcac646ed5af4 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u4971823f0785c6afeb5fcac646ed5af4 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u4971823f0785c6afeb5fcac646ed5af4:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত দিয়ে আবারও ২৬ জনকে পুশইন বিএসএফের