- Purbodhara - https://purbodhara.com/ -

রাউজানে যুবদল কর্মীকে গুলি

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ নাসির উদ্দিন নামের এক যুবদল কর্মী আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে

আহত নাসির উদ্দিন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ইশান ভট্টের হাট এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে অতর্কিত ও এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে তার শরীরের একাধিক স্থানে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নাসির যুবদলের একজন সক্রিয় কর্মী। গুলিয়ে তার নাড়িভুড়ি বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাসির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাউজান পৌরসভার আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামের এক ওমান প্রবাসীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

.ua2f6e3e8bca26c4f49b2a0f8418d8829 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ua2f6e3e8bca26c4f49b2a0f8418d8829:active, .ua2f6e3e8bca26c4f49b2a0f8418d8829:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ua2f6e3e8bca26c4f49b2a0f8418d8829 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ua2f6e3e8bca26c4f49b2a0f8418d8829 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ua2f6e3e8bca26c4f49b2a0f8418d8829 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ua2f6e3e8bca26c4f49b2a0f8418d8829:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চসিকের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর গ্রেপ্তার