- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার ও ফ্রি হেলথ ক্যাম্প

ডায়াবেটিস বর্তমানে বাংলাদেশের জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। এর বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে ‘ডায়াবেটিক ফুট’ বা ডায়াবেটিক পায়ের ক্ষত অত্যন্ত ভয়ংকর ও ব্যয়বহুল। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে এ ধরনের ক্ষত থেকে সংক্রমণ, গ্যাংরিন এবং শেষ পর্যন্ত অঙ্গচ্ছেদের মতো মারাত্মক পরিণতি ঘটতে পারে। এই বাস্তবতায় বুধবার ১১ নভেম্বর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে “ডায়াবেটিক ফুট: আপডেট অ্যান্ড অর্থোপেডিক ম্যানেজমেন্ট” শীর্ষক সিএমই (কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন)।

চট্টগ্রাম ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মো. শহিদুল্লাহ কায়সার এবং স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. এম এ মুকিত।

সায়েন্টিফিক সেমিনার ও আধুনিক চিকিৎসার বার্তা
“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে ৪ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। মেলার অংশ হিসেবে বিনামূল্যে হার্ট, চর্মরোগ, চক্ষু, গাইনি, কিডনি সেবা ও ফুটকেয়ার ক্যাম্পের পাশাপাশি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী হাজারো অধিক রোগী ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সেমিনারের মূল বক্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাবেদ জাহাঙ্গীর তুহিন ডায়াবেটিক ফুট আলসার চিকিৎসায় অফলোডিং এবং টোটাল কন্টাক্ট কাস্ট (Total Contact Cast)-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শুধু ড্রেসিং ও অ্যান্টিবায়োটিক দিয়ে ক্ষত নিরাময় সম্ভব নয়; ক্ষতস্থানের ওপর থেকে চাপ সরানো বা অফলোডিং নিশ্চিত করা ক্ষত সারানোর অন্যতম মূল ভিত্তি। টোটাল কন্টাক্ট কাস্ট পায়ের তলার চাপ সমভাবে ছড়িয়ে দিয়ে রোগীকে কার্যকর সুরক্ষা দেয়।”

প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. ইমরুজ উদ্দিন এবং কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহসান উদ্দিন মাহমুদ। চিকিৎসকরা জানান, ডায়াবেটিক ফুটের সফল চিকিৎসায় ডায়াবেটিস বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন ও ভাসকুলার সার্জনের সমন্বিত ভূমিকা অনস্বীকার্য।

.u9ee4f3c343b4b77a4402fb7f90a2bbba { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9ee4f3c343b4b77a4402fb7f90a2bbba:active, .u9ee4f3c343b4b77a4402fb7f90a2bbba:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9ee4f3c343b4b77a4402fb7f90a2bbba { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9ee4f3c343b4b77a4402fb7f90a2bbba .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9ee4f3c343b4b77a4402fb7f90a2bbba .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9ee4f3c343b4b77a4402fb7f90a2bbba:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  এম এ মালেককে নিয়ে অপপ্রচার, চট্টগ্রাম এডিটরস ক্লাবের তীব্র নিন্দা

প্রতিরোধযোগ্য জটিলতা ও সচেতনতা
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিক ফুটের একটি বড় অংশই প্রতিরোধযোগ্য। রক্তে শর্করার সঠিক নিয়ন্ত্রণ, প্রতিদিন পা পরীক্ষা, উপযুক্ত জুতার ব্যবহার এবং সামান্য ক্ষত দেখা দিলেই দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার মাধ্যমে বহু অঙ্গহানি ও জীবন বাঁচানো সম্ভব। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীর যৌথ প্রচেষ্টায় এই স্বাস্থ্যঝুঁকির বোঝা অনেকাংশে কমানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

৪ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির বাকি দিনগুলোর সময়সূচি:
২য় দিন (১২ নভেম্বর, বৃহস্পতিবার): মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং পূর্বের মতো ফ্রি হেলথ ক্যাম্প ও সায়েন্টিফিক সেমিনার অব্যাহত থাকবে।

৩য় দিন (১৩ নভেম্বর, শুক্রবার): শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাদুকরী ম্যাজিক শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

৪র্থ দিন (১৪ নভেম্বর, শনিবার): সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা (র‍্যালি) ও আলোচনা সভা। সমাপনী দিনে আদর্শ রোগী, সেরা স্টল, চিত্রাঙ্কন বিজয়ী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে চার দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।