- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল

চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল ইসলামী দলগুলোর ঐক্য ছাড়া ইসলামী বিপ্লব সম্ভব নয় নেজামে ইসলামী পার্টি দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে মুফতি ইজহার।

আজ ১৭ রমজান চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে “ঐতিহাসিক বদর যুদ্ধ: আদর্শ রাষ্ট্র গঠনের চেতনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পার্টির মহানগর আমির আল্লামা মঞ্জুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী ও সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়া’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি। তিনি বলেন, এদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্রের বহুমুখী ষড়যন্ত্র এদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় আগামীতে আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনে কর্মীদের ভূমিকা রাখতে হবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশী-বিদেশী ষড়যন্ত্র ছিন্নভিন্ন হয়ে পড়বে। ইফতার মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে কি হবে না, এ বিষয়ে আমি মন্তব্য না করে ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য গড়ে ভারতীয় আগ্রাসন মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ড. আবিদুর রহমান তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য আল্লামা আলী ওসমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী, খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগর নেতা সাহাবুদ্দীন কামালী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফয়সাল, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. নেজাম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ক্বারী ফজলুল করিম জিহাদী, কেন্দ্রীয় নেতা বোরহান উদ্দিন আল রাজী, সেগুন বাগান তালিমুল কুরআন কমপ্লেক্স’র চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়্যব, বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহেল, মাওলানা রেজাউল করিম কুতুবী, মাওলানা আলী আকবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আব্দুস সবুর, এড. বেলাল মাহমুদ, নেজামে ইসলাম পার্টির মহানগর নেতা হাফেজ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ রাব্বানী, নুরুল ইসলাম জিহাদী, হাটহাজারী উপজেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংবাদিক আলী হাসান, শ্রমিক নেতা ফরিদ আহমদ, মাওলানা হারুন নিজামী, মাওলানা সাইফুল ইসলাম জাহাঙ্গীর, মাওলানা আবু সুফিয়ান মাহবুব, মাওলানা জাফর আহমদ, মাওলানা সুবাইল মুহাম্মদ মুসা প্রমুখ।

.ueac89f0d717aaa7f7dae3bf9ddee5770 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ueac89f0d717aaa7f7dae3bf9ddee5770:active, .ueac89f0d717aaa7f7dae3bf9ddee5770:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ueac89f0d717aaa7f7dae3bf9ddee5770 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ueac89f0d717aaa7f7dae3bf9ddee5770 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ueac89f0d717aaa7f7dae3bf9ddee5770 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ueac89f0d717aaa7f7dae3bf9ddee5770:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ৫ দফা গণদাবি আদায়ে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ