- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এবং শামসুন নাহার খান নার্সিং কলেজের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট ক্যাম্পাসে নানা আনন্দঘন কর্মসূচির মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, নির্বাহী পরিষদের সদস্য লায়ন হারুণ ইউসুফ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম এবং উপ-পরিচালক মো. মোশারফ হোসেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের নানা সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, ১১ হাজার আজীবন সদস্য ও জনগণের সহযোগিতায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি সর্বস্তরের মানুষের সহায়তা পেলে ভবিষ্যতে আরও উন্নত সেবা দিতে সক্ষম হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের সুনাম ও চমৎকার ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানবজাতির কল্যাণে কাজ করার স্বপ্ন নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। নার্সিং পেশা আজ বিশ্বজুড়ে মর্যাদা ও সম্মানের শীর্ষে। আপনারা যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিচ্ছেন, সেখান থেকে বের হয়ে প্রত্যেকে একেকটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন, যেন আপনাদের দেখে আরও অনেকে এই মহান পেশায় অনুপ্রাণিত হয়।” লায়নীজমের স্লোগান ‘কমিটমেন্ট’-এর কথা উল্লেখ করে তিনি অর্জিত জ্ঞান ও সেবাকে সর্বদা মানবকল্যাণে নিয়োজিত রাখার পরামর্শ দেন।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ এবং শামসুন্নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ।

.u48e31c7ffbbf3b6eddcd913df63119c6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u48e31c7ffbbf3b6eddcd913df63119c6:active, .u48e31c7ffbbf3b6eddcd913df63119c6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u48e31c7ffbbf3b6eddcd913df63119c6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u48e31c7ffbbf3b6eddcd913df63119c6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u48e31c7ffbbf3b6eddcd913df63119c6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u48e31c7ffbbf3b6eddcd913df63119c6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষ ও মমতাময়ী সেবার মাধ্যমে নার্সরাই মূলত যেকোনো হাসপাতালের মূল প্রাণ হিসেবে কাজ করেন।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।