- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম -১৬ বিএনপি’র মনোনীত প্রার্থী পাপ্পা

জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে  চট্টগ্রাম দক্ষিণ জেলা  বিএনপির যুগ্ন আহ্বায়ক মিশকাতুুল ইসলাম চৌধুরী পাপ্পা   চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে নির্বাচন করবেন। তিনি সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য  মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

.ub3739184d4fcd16f6fde93a3f6bf816d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ub3739184d4fcd16f6fde93a3f6bf816d:active, .ub3739184d4fcd16f6fde93a3f6bf816d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ub3739184d4fcd16f6fde93a3f6bf816d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ub3739184d4fcd16f6fde93a3f6bf816d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ub3739184d4fcd16f6fde93a3f6bf816d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ub3739184d4fcd16f6fde93a3f6bf816d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে ৯৯ ভরি আত্মসাৎকৃত সোনা উদ্ধার, গ্রেফতার ৬