- Purbodhara - https://purbodhara.com/ -

জলদী পেশেন্ট কেয়ার হসপিটালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি ।।

চট্টগ্রামের বাঁশখালীতে জলদী পেশেন্ট কেয়ার হসপিটাল ডাইরেক্টর শাহাদাত হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যা ফাতেমা বেগম নামে এক ভুক্তভোগী পরিবার।

১২ফেব্রুয়ারী (সোমবার ) বিকালে উপজেলার গ্রীণ চিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি সদস্যা ফাতেমা বেগমের মেয়ে জেয়াসমিন আকতার বলেন,গত (১৯ জানুয়ারি) চাম্বল ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড মৌলভী পাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে শাহাদাত হোসেনের পরিবারের সাথে আমার পরিবারের সাথে ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে ঝগড়া ঝাটি হয়, ওই ঝগড়াতে সাহাদাত হোসেন পরিবারের এক সদস্য হাতে সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোন ফেক্সার হয়নি। কিন্তু এই সামান্য আঘাতকে বড় ধরনের আঘাত দেখিয়ে মামলা সাজানোর জন্যে বাদী তার বেসরকারি জলদী পেশেন্ট কেয়ার হসপিটালে ফেক্সার হয়েছে মর্মে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এক ভুয়া রিপোর্ট তৈরি করেছে।

পরে ওই সাজানো রিপোর্ট দিয়ে আমি ও আমার মা ও দুই ভাইকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অথচ ঘটনার দিন আমরা ভাই-বোনরা কেউ বাড়িতেও ছিলাম না। আমরা এই সাজানো রিপোর্ট এবং ওই রিপোর্টের ভিত্তিতে দায়েরকৃত হয়রানি মামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি। এবং জলদি পেশেন্ট কেয়ার হাসপিটালের ডাইরেক্টর শাহাদাত হোসেনের করা মিথ্যা মামলা এবং ভুয়া রিপোর্টি সুষ্ঠু তদন্ত পূর্বক হয়রানি মামলাটি পত্যাহারসহ অভিযুক্ত শাহাদাত হোসেনের বিরুদ্ধে আইনুক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, চাম্বল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম, তার মেয়ে জেয়াসমিন আকতার, কিবরিয়া হোসাইন, জুবাইর, মাসুদ রানা হুবাইর,মৌলভী জালাল উদ্দীনসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

.u7a3eb5e6d384f033e096ef0aa1b4c51c { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u7a3eb5e6d384f033e096ef0aa1b4c51c:active, .u7a3eb5e6d384f033e096ef0aa1b4c51c:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u7a3eb5e6d384f033e096ef0aa1b4c51c { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u7a3eb5e6d384f033e096ef0aa1b4c51c .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u7a3eb5e6d384f033e096ef0aa1b4c51c .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u7a3eb5e6d384f033e096ef0aa1b4c51c:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  এসএসসি: চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৩০ হাজার ও সমগ্র দেশে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী