- Purbodhara - https://purbodhara.com/ -

জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত

অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুনের বদলে ২০২৮-২৯ অর্থবছরে সময়কাল হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।অর্থবছরের নতুন এই সময়কাল কার্যকর করতে আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা হবে।
গত ১৭ আগস্ট  সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তের যুক্তি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।’এছাড়াও আজকের মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় কৌশল ও বহু-বার্ষিক কর্মপরিকল্পনার (২০২৬-২০৩৫) খসড়ারও অনুমোদন হয়েছে। পাশাপাশি কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

.uaf564c65f009ba85027c6bb9e7b59f1b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uaf564c65f009ba85027c6bb9e7b59f1b:active, .uaf564c65f009ba85027c6bb9e7b59f1b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uaf564c65f009ba85027c6bb9e7b59f1b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uaf564c65f009ba85027c6bb9e7b59f1b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uaf564c65f009ba85027c6bb9e7b59f1b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uaf564c65f009ba85027c6bb9e7b59f1b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বান্দরবানে শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ