- Purbodhara - https://purbodhara.com/ -

‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে উপচেপড়া ভিড়

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা পবিত্র জুমাতুল বিদা আজ। রমজানজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এই মাসকে বিদায়ের বার্তা জানাতে মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং দোয়া মোনাজাত করবেন।

রমজানের শেষ জুমায় নামাজ আদায় করতে রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হন মুসল্লিরা। আজানের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় অধিকাংশ মসজিদ। মসজিদে জায়গা না পেয়ে বাইরের সড়ক পর্যন্ত মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে। সড়কে জায়নামাজ, চাদর, কাপড় ইত্যাদি বিছিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাতুল বিদা উপলক্ষ্যে নামাজ পূর্ব বয়ানে খতিব মুফতি আবদুল মালেক মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। জাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
বায়তুল মোকাররমে আসা এক মুসল্লি বলেন, রমজান মাসের শেষ জুমার নামাজ আদায় করব আজ। এই দিনে আল্লাহর রহমত পাওয়ার মহাসুযোগ, তাই নামাজ আদায় করে আল্লার কাছে প্রার্থনা করব।

মুসল্লিরা আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান ধ্বনি উচ্চারণ করতে থাকেন। যার অর্থ-বিদায়, বিদায় হে মাহে রমজান। তারা বলেন, জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।
জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির কল্যাণে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত এবং দোয়া হবে। তাছাড়া দেশের সব মসজিদে জুমা শেষে বিশেষ মোনাজাত হবে।
ইসলামে রমজানের শেষ জুমার বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এটি রমজানের শ্রেষ্ঠ দিন, আর রমজান মাসের সর্বোত্তম রাত লাইলাতুল কদর। জুমাতুল বিদা মুসলিম বিশ্বে প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দেস’, অর্থাৎ মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, রমজান মাসের শেষ শুক্রবার হজরত সুলায়মান (আ.) জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল-আকসা’ প্রতিষ্ঠা করেন।

.u89773b16596defdf5b356adb09044cbc { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u89773b16596defdf5b356adb09044cbc:active, .u89773b16596defdf5b356adb09044cbc:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u89773b16596defdf5b356adb09044cbc { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u89773b16596defdf5b356adb09044cbc .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u89773b16596defdf5b356adb09044cbc .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u89773b16596defdf5b356adb09044cbc:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কাপ্তাই সুইডেন পলিটেকনিক ছাত্রাবাস থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু