- Purbodhara - https://purbodhara.com/ -

ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে  ‘আরাকান আর্মি’ 

বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে অপহরণ করা হয়েছে। এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায়। এর মধ্যে একটি ট্রলারের মালিক টেকনাফের ডেইল পাড়ার ফরিদ আলম, অপরটির নাইট্যংপাড়ার ছৈয়দ আলম।

এর আগে শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১২ জেলেসহ একটি আরও একটি নৌকা ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

তারও আগে ১২ আগস্ট  ট্রলার সহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এই পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৩৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং  ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা হয়েছে।

এসব তথ্য নিশ্চত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এর আগে ধরে নিয়ে যাওয়াদের বিষয়ে প্রশাসন কাজ করছে।

.u9e084ae33f1ac5686974b63e3c2c4172 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9e084ae33f1ac5686974b63e3c2c4172:active, .u9e084ae33f1ac5686974b63e3c2c4172:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9e084ae33f1ac5686974b63e3c2c4172 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9e084ae33f1ac5686974b63e3c2c4172 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9e084ae33f1ac5686974b63e3c2c4172 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9e084ae33f1ac5686974b63e3c2c4172:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালী সমুদ্র সৈকতকে দৃষ্টিনন্দন পর্যটন গড়ে তোলা হবে- খোরশেদ আলম