- Purbodhara - https://purbodhara.com/ -

ট্রাকে ঈদযাত্রাই হলো ১৫ জনের শেষযাত্রা

এবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১৩০০ টাকা কমে ট্রাকে করে রওনা হন ২২ জন যাত্রী৷ কিন্তু সেই যাত্রাই হলো তাদের শেষযাত্রা! একে একে জীবন গেলো ১৫ জনের৷ সোমবার (২৫ মে) ভোরে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু হয়। আর এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন৷ এতে ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে।সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশেই ট্রাকটি উল্টে রয়েছে৷ এর মধ্যে রডগুলো মাটিতে পড়ে আছে৷ স্থানীয় লোকজন ভিড় করছেন। ট্রাকের যাত্রী রব্বানী জাগো নিউজকে বলেন, আমার ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করেই দেখি ট্রাকটি উল্টে গেছে৷ এরপর আর কিছুই বলতে পারবো না৷ আমরা ট্রাকে ২২ জন যাত্রী ছিলাম।ট্রাকের আরেক যাত্রী তরিকুল ইসলাম বলেন, ট্রাকটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় যাওয়ার কথা ছিল৷ আমরা চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য চট্টগ্রামের অলংকার থেকে উঠেছিলাম। মূলত বাসের ভাড়া জনপ্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা চাওয়া হয়৷ কম টাকার জন্য আমরা ট্রাকে উঠি। আমরা ৪ জনে ২৩০০ টাকা দিই। এর মধ্যে আমার দুইজন মারা গেছে৷ নিহতের এক আত্মীয় বলেন, আমার তিন জন আত্মীয় মারা গেছে৷ রাত ১০টায় তারা নওগাঁ যাওয়ার জন্য কম টাকায় ফেনী থেকে ট্রাকে ওঠে৷ ফেনী থেকে বাস ভাড়া ১৭০০–১৮০০ টাকা চাওয়া হয়৷ ট্রাকে জনপ্রতি ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা নেওয়া হয়৷ কিন্তু কম টাকায় ট্রাকে ওঠায় তাদের এমন মৃত্যু হলো৷এদিকে স্থানীয়রা বলেন, ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি৷ রড কেটে যাত্রীদের আমরা উদ্ধার করি। পাল্লাপাল্লি করে ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে৷ তাছাড়া এতো বড় দুর্ঘটনা হওয়ার কথা নয়৷ স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, সকালে এসে দেখি ১৫ জনের মরদেহ পড়ে রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন৷ নিহতের মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

.ue254fb460279a5a826bc26035b21726f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue254fb460279a5a826bc26035b21726f:active, .ue254fb460279a5a826bc26035b21726f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue254fb460279a5a826bc26035b21726f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue254fb460279a5a826bc26035b21726f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue254fb460279a5a826bc26035b21726f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue254fb460279a5a826bc26035b21726f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম থেকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীদের বাংলাদেশ সচিবালয় বৃহত্তর চট্টগ্রাম সমিতির ফুলেল শুভেচ্ছা