- Purbodhara - https://purbodhara.com/ -

ডাকসু এজিএস এর পোস্ট করা কাদের মোল্লার চিঠিতে কি লেখা আছে!

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অবিচার থেকে বিচার’ শিরোনামে একটি চিঠি পোস্ট করেন। চিঠিটিকে তিনি দণ্ডিত যুদ্ধাপরাধী কাদের মোল্লার হাতের লেখা বলে উল্লেখ করেন।

চিঠিতে কাদের মোল্লার লেখা হিসেবে উদ্ধৃত করা হয়—
“প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো— কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে। —কাদের মোল্লা।”

.u838a6cef9025904f6fe6556769293d8f { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u838a6cef9025904f6fe6556769293d8f:active, .u838a6cef9025904f6fe6556769293d8f:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u838a6cef9025904f6fe6556769293d8f { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u838a6cef9025904f6fe6556769293d8f .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u838a6cef9025904f6fe6556769293d8f .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u838a6cef9025904f6fe6556769293d8f:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  তেঁতুলিয়ায় বালাবাড়ি রাস্তায় ফাটল ঝুঁকি নিয়ে পরিবহনসহ জনসাধারণের চলাচল