- Purbodhara - https://purbodhara.com/ -

ডিমলায় ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামায়াত নেতা ও মাদরাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম (৫৫)। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্বপাশে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বুড়িরহাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসায় সুপারের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের বর্ণনায় জানা যায়, সকালে রফিকুল ইসলাম মোটরসাইকেলে মাদরাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে একটি পাথরবোঝাই ট্রলি দ্রুতগতি নিয়ে এসে তাঁর মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহি বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রলিকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হঠাৎ ঘটে যাওয়া এ মৃত্যুর ঘটনায় সহকর্মী শিক্ষক, সংগঠনের সহযোদ্ধা ও স্থানীয় মানুষজন শোকাহত হয়ে পড়েছেন।

.u0f02a1031d60c75d96c8d02c86ad9511 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u0f02a1031d60c75d96c8d02c86ad9511:active, .u0f02a1031d60c75d96c8d02c86ad9511:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u0f02a1031d60c75d96c8d02c86ad9511 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u0f02a1031d60c75d96c8d02c86ad9511 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u0f02a1031d60c75d96c8d02c86ad9511 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u0f02a1031d60c75d96c8d02c86ad9511:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দক্ষিণ হালিশহরে ২৯০ জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ