- Purbodhara - https://purbodhara.com/ -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিঠাপুকুর জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা

মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন চাঁদপাড়া চাতালে (১৮সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৭.০০ ঘটিকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত।

উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী,আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা ও মিঠাপুকুর উপজেলা আগামী সংসদ সদস্য নির্বাচনে পদপ্রার্থী।
বিশেষ অতিথি আগামী মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এনামুল হক, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন শাহজাহান শাহজাদা চেয়ারম্যান ১০ নং বালুয়া মাশিমপুর ইউনিয়ন পরিষদ, গোলাম রব্বানী সভাপতি যুব বিভাগ ১০ নং বালুয়া মাসুমপুর ইউনিয়ন সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ওলামা বিভাগের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ

সভাপতিত্ব করেন মাওঃ মোঃ মাহফুজার রহমান, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম রব্বানী বলেন, আমি সহ আমার দলের নেতাকর্মীদের কে যে পরিমাণ নির্যাতন জুলুম করা হয়েছে যা বাংলার ইতিহাসে অবিশ্বাস্য ঘটনা।একটার পর একটা মামলা দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ আমাদেরকে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, তার ফসল দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর যেন বাংলাদেশে এরকম স্পেসিস স্বৈরাচার জন্ম না হয়, সেদিকে নজর রাখার জন্য জনগণের প্রতি উদ্বার্থ আহবান জানান। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। জনগণের দুঃখ-কষ্টের কথা তুলে ধরতে এবং ইসলামপন্থী শক্তিকে প্রতিষ্ঠা করতে নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করতে হবে। সাংগঠনিক শক্তিকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে।আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেন।অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না।

উপস্থিত অন্যান্য অতিথির বক্তৃতায় বক্তারা বলেন, বাংলাদেশ জামাত ইসলামী আগামী
নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে। জামায়াত একটি গণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। সে হিসেবে দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করা হচ্ছে। জনগণের কাছে যাচ্ছে এবং সাড়াও পাচ্ছি।একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে যা অন্য কোন দল এখনো পারেনি। ইসলামিক দলগুলো ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে।এতে করে একটি দল ষড়যন্ত্র মূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।চাঁদাবাজি,টেন্ডারবাজি, মানুষ মেরে যারা ক্ষমতায় আসতে চায়, সে দেশ কিভাবে ভালো হবে। তাই এ ধরনের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান ও আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

.uf670ff45997a8ac10dd08eac96884a46 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf670ff45997a8ac10dd08eac96884a46:active, .uf670ff45997a8ac10dd08eac96884a46:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf670ff45997a8ac10dd08eac96884a46 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf670ff45997a8ac10dd08eac96884a46 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf670ff45997a8ac10dd08eac96884a46 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf670ff45997a8ac10dd08eac96884a46:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বৃক্ষরোপণে বিশেষ কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার