- Purbodhara - https://purbodhara.com/ -

দুবাই-চট্টগ্রাম সরাসরি জাহাজ চালুর দাবি

মোহাম্মদ ওসমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি (দুবাই)

আমদানি ও রফতানির সুবিধার্থে চট্টগ্রাম-দুবাই সরাসরি জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের নেতারা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে সফররত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান।

বৈঠকে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মুহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ ও সদস্য এরশাদুল হক। বৈঠকে আমিরাত ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সুবিধা ও বিনিয়োগের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জানান, আমদানি ও রফতানির সুবিধার্থে চট্টগ্রাম থেকে দুবাই ও ফুজিরায় সরাসরি জাহাজ চালুর দাবি জানানো হয়েছে।

গার্মেন্টস পণ্য, মাছ, মাংস, শাকসবজি মসলাসহ খাদ্যদ্রব্য বাংলাদেশ থেকে আমিরাতে আমদানি করতে অন্য দেশ হয়ে জাহাজ চলাচলে খরচ বেশি হচ্ছে। তাই বাণিজ্য সম্প্রসারণ ও সাশ্রয়ের লক্ষ্যে আমরা এই দাবি জানাই।ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী দুই স্টেশন থেকে জাহাজ পূর্ণ করার নিশ্চয়তা থাকলে বাণিজ্যের স্বার্থে যেকোনো উদ্যোগ গ্রহণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন। প্রমুখ

.uede8788702e4a2e8d761fb50986db440 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uede8788702e4a2e8d761fb50986db440:active, .uede8788702e4a2e8d761fb50986db440:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uede8788702e4a2e8d761fb50986db440 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uede8788702e4a2e8d761fb50986db440 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uede8788702e4a2e8d761fb50986db440 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uede8788702e4a2e8d761fb50986db440:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  গাজায় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে : ইইউ