- Purbodhara - https://purbodhara.com/ -

দ্বিগুণেরও বেশি ভোটে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ, সম্পাদক আমজাদ

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত আনন্দঘন ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রামস্থ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ অ্যাসোসিয়েশন’-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এতে বহুল কাঙ্ক্ষিত সভাপতি পদে ব্যালট নং-৩ নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মো. মোশারফ হোসেন।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের হালিশহরের ওয়াবদা মোড় সংলগ্ন পোর্ট কানেক্টিং রোডের ইডেন প্যালেস কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১১টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. মোশারফ হোসেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ৭৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন লায়ন আমজাদ হোসেন।

নির্বাচনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. মোশারফ হোসেন সন্দ্বীপবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সন্দ্বীপবাসী আমাকে যে অভূতপূর্ব ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, তার জন্য আমি আজীবন ঋণী হয়ে থাকব। সন্দ্বীপ অ্যাসোসিয়েশন একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন; এর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্দ্বীপের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ… চট্টগ্রাম সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমি সংগঠনের সকল সম্মানিত আজীবন সদস্য, নিরপেক্ষ নির্বাচন কমিশন, এডহক কমিটি এবং সর্বস্তরের সন্দ্বীপবাসীর প্রতি অনেক অনেক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।”

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামস্থ সন্দ্বীপের বাসিন্দাদের মধ্যে দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে পেরে সাধারণ সদস্যরাও সন্তোষ প্রকাশ করেছেন।

.u91094bb1ee5595c3b0bb84daf16a9e30 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u91094bb1ee5595c3b0bb84daf16a9e30:active, .u91094bb1ee5595c3b0bb84daf16a9e30:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u91094bb1ee5595c3b0bb84daf16a9e30 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u91094bb1ee5595c3b0bb84daf16a9e30 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u91094bb1ee5595c3b0bb84daf16a9e30 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u91094bb1ee5595c3b0bb84daf16a9e30:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে অর্ধশত ইমাম-মোয়াজ্জিমকে সংবর্ধনা