- Purbodhara - https://purbodhara.com/ -

নগরীতে বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোহাগ (১৩) নামে এক পথশিশু নিহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে এমপিবি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ভোলার মো. নুর আলমের ছেলে। সে প্লাস্টিক ও বোতল সংগ্রহের কাজ করত। রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, চালক ও কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

.ubee3e592371e711db64fae1419f4dd66 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ubee3e592371e711db64fae1419f4dd66:active, .ubee3e592371e711db64fae1419f4dd66:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ubee3e592371e711db64fae1419f4dd66 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ubee3e592371e711db64fae1419f4dd66 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ubee3e592371e711db64fae1419f4dd66 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ubee3e592371e711db64fae1419f4dd66:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম মহানগর যুবদল ও অধীনের থানা-ওয়ার্ড কমিটি পুনর্বহাল