- Purbodhara - https://purbodhara.com/ -

নির্বাচনে লড়তে চেয়ারম্যান পদ ছাড়লেন আলোচিত লিয়াকত আলী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে লড়তে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউপির চেয়ারম্যান পদ ছেড়েছেন লেয়াকত আলী।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম তার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গন্ডামারার চেয়ারম্যানের পদত্যাগপত্রটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বাঁশখালী আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

পদত্যাগপত্র জমা দেয়ার আগে লেয়াকত আলী সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। দলের চেয়ে জনগণ বড়। বাঁশখালীর জনগণের আদেশেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। দলের সিদ্ধান্ত ভুল হতে পারে। এখনো সময় আছে, আশা করি, দল সিদ্ধান্ত পরিবর্তন করবে। আগামীকাল আমি মনোনয়ন ফরম দাখিল করবো।

.u52a10b423a26cccf6442826503c95018 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u52a10b423a26cccf6442826503c95018:active, .u52a10b423a26cccf6442826503c95018:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u52a10b423a26cccf6442826503c95018 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u52a10b423a26cccf6442826503c95018 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u52a10b423a26cccf6442826503c95018 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u52a10b423a26cccf6442826503c95018:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে পূর্বধারা সম্পাদকের বাড়ীতে চুরি-লুটপাট