- Purbodhara - https://purbodhara.com/ -

নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: লক্ষীপুরে খায়ের ভূঁইয়া

বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচনের ব্যাপারে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। পতিত স্বৈরাচার, তাদের দোসর ও গণতন্ত্র পুনরুদ্ধারের শত্রুরা বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের জনগণ শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে এদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য।তা যেন না হয় সেই ষড়যন্ত্র চলছে। ’

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনীর করাতিরহাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র-চক্রান্ত ভেদ করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪শের গণঅভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমরা শহীদদের রক্তের সাথে মুনাফেকি করতে পারবো না। বিএনপি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অতীতের মতো কারও সাথে কোনো আপোষ করবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া (মিজান), সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, সাইদুর রহমান ভুট্টু, জামাল হোছাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুবদল নেতা আমির আহমেদ রাজু, ছাত্রদল নেতা আব্দুল মজিদ প্রমুখঃ।

.u27876ec497aac6973591fa2b7aab3d42 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u27876ec497aac6973591fa2b7aab3d42:active, .u27876ec497aac6973591fa2b7aab3d42:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u27876ec497aac6973591fa2b7aab3d42 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u27876ec497aac6973591fa2b7aab3d42 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u27876ec497aac6973591fa2b7aab3d42 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u27876ec497aac6973591fa2b7aab3d42:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেফতার