- Purbodhara - https://purbodhara.com/ -

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য

কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-০৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকব।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা থেকে উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনে ইসলামপন্থী নেতৃত্বকে বিজয়ী করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। ন্যায়ভিত্তিক শাসন ও শাসকের অভাবে সমাজে দুর্নীতি ও অনিয়মের বিস্তার ঘটছে। এ পরিস্থিতি পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৮ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা শফিউল আলম জিহাদি এবং সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হলদিয়াপালং ইউনিয়ন সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম জাবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মজলিসে শূরা সদস্য ও উখিয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল, জেলা মজলিসে শূরা সদস্য ও উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা আবুল হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার ছলিম উদ্দিন, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ সিকদার এবং কক্সবাজার আইনজীবী শাখার দায়িত্বশীল মিজানুল হক চৌধুরী।

.u62cefc51e4b6c9d3ac8398766e696d52 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u62cefc51e4b6c9d3ac8398766e696d52:active, .u62cefc51e4b6c9d3ac8398766e696d52:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u62cefc51e4b6c9d3ac8398766e696d52 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u62cefc51e4b6c9d3ac8398766e696d52 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u62cefc51e4b6c9d3ac8398766e696d52 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u62cefc51e4b6c9d3ac8398766e696d52:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দুই যুগের বঞ্চনা—পেকুয়ায় কাদেরিয়া পাড়া সড়ক যেন এক মরণফাঁদ