- Purbodhara - https://purbodhara.com/ -

পঞ্চগড়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পৃথক তিন ঘটনায় পুকুর ও ডোবার পানিতে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলো: আটোয়ারী উপজেলার চুচুলী পটেশ্বরী এলাকার সুজন ইসলামের মেয়ে ও টাঙ্গন ব্যারেজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আরা (১৪), একই ইউনিয়নের অনিক চন্দ্র রায়ের ছেলে মোহন চন্দ্র রায় (৪) এবং সদর উপজেলার ফুঁটকিপাড়া এলাকার জহিরুল ইসলাম সোহাগের ছেলে আব্দুল্লাহ আলিম আদনান (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্নি আরা গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। মোহন বাড়ির পাশে খেলার সময় ডোবার পানিতে পড়ে যায় এবং আদনান পুকুরে পড়ে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, পৃথকভাবে অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

.u9b45819f2dacbabb52d3423fc231e146 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9b45819f2dacbabb52d3423fc231e146:active, .u9b45819f2dacbabb52d3423fc231e146:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9b45819f2dacbabb52d3423fc231e146 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9b45819f2dacbabb52d3423fc231e146 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9b45819f2dacbabb52d3423fc231e146 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9b45819f2dacbabb52d3423fc231e146:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  এলপিজি নিয়ে তামাশা