- Purbodhara - https://purbodhara.com/ -

পঞ্চগড়ে বৃদ্ধ কে জবাই করে হত্যা

পঞ্চগড় জেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের একটি দোকান ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ৫ আগস্ট সকালে ওই খড়ি ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বৃদ্ধ মানুষটাকে কে বা কারা এবং কেন হত্যা করেছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, টুনিরহাট বাজারের কাছেই নিহত ডুবুর বাড়ি। স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ২০ বছর ধরে অন্যের দোকানসহ খড়ি ঘর পাহারা দেয়ার পর রাতে সেখানেই থাকতেন তিনি। খবর পেয়ে পুলিশ,সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হল এটা আমরা ভাবতেই পারছিনা। তাকে হত্যার কোন কারণ আছে বলেও মনে হয় না। তারা নির্মম এই ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে থানা পুলিশসহ একাধিক টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে।

.ud27d1607a8ebcab901e1e90f01d54410 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud27d1607a8ebcab901e1e90f01d54410:active, .ud27d1607a8ebcab901e1e90f01d54410:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud27d1607a8ebcab901e1e90f01d54410 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud27d1607a8ebcab901e1e90f01d54410 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud27d1607a8ebcab901e1e90f01d54410 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud27d1607a8ebcab901e1e90f01d54410:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ফের তেতুলিয়ায় ও পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে পুশইন করল বিএসএফ