- Purbodhara - https://purbodhara.com/ -

পঞ্চগড় সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তে গুলিতে রাজু ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে রোববার (১৫ জুন) পঞ্চগড় সদর থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গের পাঠায়।নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আর বিজিবি তৎপরতা তেমন না থাকা এমন ঘটনা ঘটছে বলে জানান তারা।

এ দিকে বিজিবির দাবি, খবর পেয়ে বিজিবির প্রেট্রোল টিম ঘটনাস্থলে গেলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে জানান স্থানীয়রা।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় কয়েকজন মিলে গরু আনতে যাচ্ছিলেন। পরে বিএসএফ তাদের ধাওয়া দেয়। পালিয়ে আসার সময় রাজুর দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। রাজু আহত অবস্থায় বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ডাকেন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে রাজুর মৃত্যু হয়।

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম বলেন, ‘সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই আমরা এমন ঘটনা জানতে ও শুনতে পাই। যতদূর সম্ভব এই ঘটনাটি ভারতের অভ্যন্তরে হয়েছে। আহত হলে তার সহযোগীরা হয়তোবা তাকে নিয়ে এসেছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি শুনেছি তার এক পায়ে গুলি লেগেছে।

তবে সরেজমিনে তার বাড়িতে গিয়ে আমি দেখেছি, দুটি পায়েই গুলি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বিজিবির সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। বিজিবি এলাকার লোকজনের সঙ্গে কথা বললে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি স্থানীয়রা জানিয়েছেন বলে বিজিবি জানায়। এ সময় মৃত্যুর কারণ লক্ষণ জানার চেষ্টা করলে এবং তাদের প্রশ্ন করলে তারা জানায়, নিহতের পায়ে তারা আঘাতের চিহ্ন দেখেছে। কিন্তু কীভাবে আঘাত হয়েছে সে বিষয়টি নিশ্চিত করেনি। এ নিয়ে এ সীমান্তে ছয়জনকে বিএসএফ মেরে ফেলল।

.u9136b32a0eaaa3167eec5928fb30e116 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9136b32a0eaaa3167eec5928fb30e116:active, .u9136b32a0eaaa3167eec5928fb30e116:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9136b32a0eaaa3167eec5928fb30e116 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9136b32a0eaaa3167eec5928fb30e116 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9136b32a0eaaa3167eec5928fb30e116 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9136b32a0eaaa3167eec5928fb30e116:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ভাটিয়ারিতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

এ বিষয়ে কথা হয় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজার
জানান , খবর পেয়ে বিজিবির প্রেট্রোল টিম ঘটনাস্থলে গেলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে জানান স্থানীয়রা। তবে গুলির বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেছে তারা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।