- Purbodhara - https://purbodhara.com/ -

পতেঙ্গায় ক্রেনের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন এইচএসসি পরীক্ষা দিতে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো হলো না নাফিসা নাওয়ালের (১৮)। পথে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাঁর বাড়ি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়িতে। তাঁর বাবা মামুন মিয়া ও মা মুক্তা বেগম।মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।বন্যার কারণে চট্টগ্রামে ৩২টি বিষয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত বৃহস্পতিবার সেসব স্থগিত পরীক্ষা শুরু হয়। আজ ছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা।

.u6d593c47fd761dc8e74df2135798d328 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6d593c47fd761dc8e74df2135798d328:active, .u6d593c47fd761dc8e74df2135798d328:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6d593c47fd761dc8e74df2135798d328 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6d593c47fd761dc8e74df2135798d328 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6d593c47fd761dc8e74df2135798d328 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6d593c47fd761dc8e74df2135798d328:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সানরাইজ স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা